× Banner
সর্বশেষ
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

মালয়েশিয়া যাবার পথে ট্রলার ডুবে ১৫ রোহিঙ্গার মৃত্যু, অর্ধশত নিখোঁজ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবির ঘটোনা ঘটে। এ ঘটনায় ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও ৬৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অর্ধশত রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কোস্টগার্ড ছাড়াও নৌবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী অংশ নিয়েছে। আজ সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের সাত থেকে আট কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত একে একে ১৫ নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ সময় ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারে শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। ট্রলারটি পানিতে তলিয়ে যাওয়ায় ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এ জন্য উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..