× Banner
সর্বশেষ
বৈধ পক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার আহ্বান জানিয়ে জুলাই যোদ্ধাদের বিতর্কিত বার্তা আজ শুক্রবার (৮ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সাংবিধানিক প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারের অবসান অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোয় বাংলাদেশের সহযোগিতা চাইল ভারত দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা

রাশিয়ায় ১০০ জন যাত্রীসহ ভেঙে পড়ল বিমান

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনার স্বীকার হল। ১০০ জন যাত্রী সহ ভেঙে পড়ল বিমান।

মস্কো থেকে এক হাজার ২০০ মাইল উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে উটাইর এয়ারের যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ে। ঘটনায় কোনও যাত্রীর ক্ষতি হয়নি বলে জানানো হয় কর্তৃপক্ষের তরফে। তবে একজন মহিলা যাত্রীকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। জানা যায়, ল্যান্ডিং গিয়ারে সমস্যা থাকার কারণে উটাইর এয়ারের বোয়িং ৭৩৭ ব্মিানটি অবতরণের সময় বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে। এরপরেই বিমানে আগুন লাগতে পারে এই আশঙ্কায় তড়িঘড়ি খালি করা শুরু হয় বিমান।

সমস্ত যাত্রী ও ক্রু মেম্বারদের নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়। ল্যান্ডিং-এর মুহূর্তে চাকা মাটি ছোঁয়ার আগেই বিমানের পেছনের অংশ রানওয়ে স্পর্শ করে। যার ফলে আগুন লাগার আশঙ্কাও ছিল। ঘটনার পরেই যাত্রীরা তীব্র আতঙ্কিত হয়ে পড়েন, ঘটনার পর যখন তাঁদের প্লেন থেকে বাইরে বের করে আনা হয়, তখনও তাঁদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট।


এ ক্যটাগরির আরো খবর..