× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ঢাকা সিটি নির্বাচনে কোনও কারচুপি-জালিয়াতি হয়নি -ওবায়দুল কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকার দুই সিটি নির্বাচনে কোনও কারচুপি-জালিয়াতি হয়নি। বিএনপির পুনর্নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, বিএনপিও জানে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে।

ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় আওয়ামী লীগ স্বস্তি পেয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এই নির্বাচন নিয়ে পর্যবেক্ষকদের কোনও অভিযোগ নেই বলেও জানান তিনি।

সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন কৃতিত্ব পাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


এ ক্যটাগরির আরো খবর..