× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

সমস্ত মুসলিমরা হযরত আদম ও হাওয়া আলাহিস সালাম এর সন্তান

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

সমস্ত মুসলিমরা হযরত আদম ও হাওয়া আলাহিস সালাম এর সন্তান। সেই হিসেবে সকল মুসলিমরা পরস্পর ভাই ভাই। যেমন ইবরাহিম আলাহিস সালাম তার বিবি সারা এর ব্যাপারে বলেছিলেন, তিনি তার বোন। (বুখারি, হাদিস নং-৩৩৫৮, সহিহ মুসলিম, হাদিস নং-২৩৭১)

কী হিসেবে বোন? আদম আলাহিস সালামের সন্তান হিসেবে মানুষ পরস্পর সবাই ভাই ভাই। নারী পুরুষ সবাই ভাই বোন। তবে আলাদাভাবে মুসলমানগণ পরস্পর ভাই। কুরআনে কারিমে মুসলমানদের পরস্পর ভাই ভাই বলে সম্বোধন করা হয়েছে।মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। (সূরা হুজুরাত-১০)
সেই সাথে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদির রূহানি পিতা। তার বিবিগণ মুমিনদের রুহানী আম্মাজান।

কুরআনে ইরশাদ হয়েছে,নবি মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তাঁর স্ত্রীগণ তাদের মাতা। (সূরা আহযাব-৬)

বুঝা গেল, প্রতিটি মানুষ পরস্পর ভাই ভাই আদম আলাহিস সালামের সন্তান হিসেবে। পুরুষ নারী পরস্পর ভাই বোন আদম ও হাওয়া আলাইহি সালামের সন্তান হিসেবে।

আর মুসলমানগণ আলাদাভাবে আরো গভীর ভাই ভাই মুসলিম হিসেবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নবি আমাদের রূহানী পিতা আর তার সম্মানিতা স্ত্রীগণ মুমিনদের আম্মাজান।

সুতরাং নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি সালামের সন্তান এবং মুসলমানদের নবী হিসেবে সমস্ত মুসলমানদের ভাই। আবার তিনি নবী হিসেবে উম্মতের রূহানী পিতাও। তেমনি নবিজীর স্ত্রীগণ মুসলিম হিসেবে সমস্ত মুসলমানদের বোন। আবার নবিজীর স্ত্রী হিসেবে সমস্ত মুমিনদের আম্মাজান।

এটা শুধুই দৃষ্টিকোণ হিসেবে পার্থক্য। এটা এমন কোন কঠিন বা জটিল জিনিস নয়, যা নিয়ে অধিক গবেষণা বা চিন্তা ফিকির করার প্রয়োজন আছে।


এ ক্যটাগরির আরো খবর..