× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ভোলায় জেলে উৎসবে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

ভোলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের আয়োজনে জেলে উৎসবের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী জেলে উৎসবের বুধবার (৫ ফেব্রুয়ারি) ছিল শেষ দিন।

শেষ দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। এরমধ্যে নৌকা বাইচ, হা-ডু-ডু খেলা, কলাগাছে উঠা ও দাড়িটানাসহ নানা আয়োজন।
নৌকা বাইচে দুপুরের দিকে বিভিন্ন স্লোগান নিয়ে এগিয়ে চলছে নৌকাগুলো। অবশেষে গন্তব্যে পৌঁছে হাসি ফিরলো বিজয়ী দলের। এমন চিত্রই দেখা গেল মেঘনা ঘেষা জনপদ ভোলার ইলিশা ইউনিয়নের ফেরিঘাট এলাকায়।

জেলে উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকা যেন উৎসবের জনপদে পরিণত হয়। জীবন-জীবিকার টানে ছুটে চলা জেলেদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন।

এরআগে, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেল উৎসবের সমাপণী অনুষ্ঠান শুরু হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালি ভোলা-লক্ষীপুর সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলেদের নিয়ে মঞ্চ নাটক জেলেদের জীবনচিত্র নাটক পরিবেশিত হয়। এরপর কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। জেলে উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় শুধুমাত্র মেঘনার জেলেরা অংশ নেয়।

পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন বলেন, জীবন-জীবিকার টানে মেঘনায় প্রতিনিয়ত মাছ শিকার করেন জেলেরা। কিন্তু তারা আনন্দ-উৎসবের সুযোগ থেকে বঞ্চিত। ওই সব জেলের মুখে হাসি ফোটানো ও সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে জেলেদের নিয়ে ‘জেলে উৎসবের’ আয়োজন করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় চডার মাথা, বিশ্ব রোড জয়লাভ করে।

রাতে পুরষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। পূর্ব ইলিশা ফাউন্ডেশনের এক ঝাঁককর্মী নিরলসভাবে পুরো অনুষ্ঠান সফল করতে সহযোগিতা কওে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..