× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শাহবাগ শিশুপার্ক না সরানোয় হাইকোর্টের দুঃখ প্রকাশ, ১১ ফেব্রুয়ারির মধ্যে জানানোর নির্দেশ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্থানে কি কি স্থাপনা আছে এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শিশুপার্কটি এত বছরেও না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেন হাইকোর্ট। স্বাধীনতার স্মৃতি ধ্বংস করতেই এ উদ্যানে শিশু পার্ক তৈরি করা হয় বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

গত ২০১৭ সালের হাইকোর্টের আদেশের পর পার্কটি সরিয়ে নেয়া উচিত ছিলো উল্লেখ করে উদ্যানের আশপাশ কি অবস্থায় আছে তা-ও জানতে চান হাইকোর্ট।

এ বিষয়ে বিষয়ে আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট।


এ ক্যটাগরির আরো খবর..