× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

অস্ট্রেলিয়ার শতাধিক কোয়ালাকে বুলডোজার চাপা দিয়ে হত্যা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ চরম নৃসংসতার পরিচয় দিয়ে চলেছে অস্ট্রেলিয়া। উট ও ঘোড়া হত্যার পর এবার শতাধিক কোয়েলাকে বুলডোজার দিয়ে চাপা দিয়ে  হত্যা করল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে শতাধিক কোয়েলাকে বুলডোজার দিয়ে চাপা দেয়া হয়েছে বলে জানিয়েছে একটি পরিবেশবাদী সংগঠন। সংগঠনটির ওই দাবির সপক্ষে ভিক্টোরিয়ায় অসংখ্য কোয়ালার মরদেহ পাওয়া গেছে। পরিবেশবাদী সংগঠনটি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ভিক্টোরিয়ার পোর্টল্যান্ডের কাছাকাছি স্থানে ব্লুগাম গাছের একটি প্রকল্পে পরিকল্পিতভাবে কোয়েলা নিধন করেছে মিডওয়ে নামের একটি কোম্পানি।

এ ঘটনার সত্যতা নিশ্চিতে শুক্রবার একটি স্থানীয় এক নারী একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন। ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মা কোয়ালাদের আর ছানাদের হত্যা করা হয়েছে৷ অস্ট্রেলিয়ার লজ্জিত হওয়া উচিত। ফ্রেন্ডস অব দ্য আর্থ অস্ট্রেলিয়ার গবেষক অ্যান্থনি অ্যামিস বলেন, ‘আমরা ঘটনার সত্যতা পেয়েছি। স্থানীয়রা বুলডোজারে পিষ্ট কোয়ালাগুলোর সন্ধান পায়৷ ওই এলাকায় মৃত কোয়েলাগুলোর পঁচা গন্ধ ছড়িয়ে পড়েছে৷ এটা নিশ্চিত একটি হত্যাকাণ্ড৷ যা কখনও মেনে নেবার নয়।

তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে মিডওয়ে কোম্পানির জড়িত নয় জানিয়ে অ্যামিস আরো বলেন, গত বছরের নভেম্বরে পর্যন্ত ব্লুগাম গাছের ওই প্রকল্প মিডওয়ে কোম্পানির তত্ত্বাবধানে ছিল৷ এরপর স্থানীয় এক ভূমি মালিকের কাছে সেটি হস্তান্তর করে তারা চলে যায়। সম্প্রতি সেখানে অন্য গাছ কাটতে গিয়ে কোয়ালাদের বুলডোজারে পিষ্ট করা হয়।

এদিকে পরিবেশবাদিদের অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্ত করছে ভিক্টোরিয়ার পরিবেশ অধিদফতর। অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পিতভাবে কোয়ালাদের হত্যা করা হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তারা জানায়, গত বছরেই জমি হস্তান্তর করে দিয়েছে মিডওয়ে। ওই সময়ে কোয়ালাদের কোনো ধরনের ক্ষতি হতে দেয়নি তারা৷ প্রাণীগুলোর বসবাসের মত যথেষ্ট গাছও তারা রেখেছিল। জানা গেছে, গত কয়েক দশক ধরে ভিক্টোরিয়াতে এক লাখ ৭০ হাজার হেক্টর জমিতে ব্লুগাম গাছের চাষ হয়৷ সেখানে অস্ট্রেলিয় এই প্রাণিটি বসবাস করে।


এ ক্যটাগরির আরো খবর..