× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

জাপানে দি নিউজের ব্রাঞ্চ বানাচ্ছেন প্রবাসী জাপানি নন্দি খোকন কুমার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

রাই কিশোরীঃ জাপানে শুরু হতে যাচ্ছে দি নিউজের ব্রাঞ্চ। প্রবাসী জাপানি নন্দি খোকন কুমার জাপানে দি নিউজের ব্রাঞ্চ করতে চলেছেন।

আজ ০২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ঢাকায় দি নিউজের সম্পাদকীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন এ ব্যবসায়ী।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী, বার্তা সম্পাদক রাই কিশোরী চৌধুরী, ডেস্ক রিপোর্টার অভিজিৎ পাণ্ডে, বাংলাদেশী বংশদ্ভুত জাপানি নাগরিক ও বিশিষ্ট ব্যবসায়ী নন্দি খোকন কুমার এবং ভাস্কর মণ্ডল।

জাপানে দি নিউজের ব্রাঞ্চ করতে আগ্রহের কারন জানতে চাইলে খোকন নন্দি বলেন, আমি ২৫ বছরের ও বেশি সময় ধরে জাপানে আছি। আমি জানি জাপানিরা কি পছন্দ করে আর কি পছন্দ করে না। তাছাড়া ওখানে কয়েক লক্ষ বাঙ্গালী রয়েছে। জাপানিদের মানবিক মূল্যবোধ অসাধারণ, শিক্ষার হার প্রায় শতভাগ, তাই অপরাধের প্রসারও অসম্ভব কম। জাপানের রাজধানী টোকিও পৃথিবীর সবচেয়ে নিরাপদ একটি শহর, ছয় বছরের একটি শিশুও এই শহরে কোন রকম বিপদ আপদের আশঙ্কা ছাড়াই নিরাপদে ইচ্ছামতো সারা শহর ঘুরে বেড়াতে পারে।

জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কাজে এক মিনিট দেরি করে আসাকেও বিরাট অপরাধ হিসেবে দেখা হয়। সবকিছু অসম্ভব নিখুঁতভাবে সময় মেনে চলে। আর আমার দেখা মতে দি নিউজ সব সময় চেষ্টা করে সঠিক খবর পাঠকের কাছে তুলে ধরতে। যেটা আমার খুব ভাল লেগেছে। তাই জাপানে যদি এই পত্রিকার একটা ব্রাঞ্চ বানানো হয় তাহলে দারুন পাঠক প্রিয়তা পাবে বলে আমি আশা করি। আর সেই সাথে আমার দেশ বাংলাদেশের নাম ও উজ্জল হবে।


এ ক্যটাগরির আরো খবর..