× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

পুলিশ ৩০ মিনিট সময় দিলেও ১০ মিনিটে হরতাল তুলে নিল রিজভী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ হরতালের সমর্থনে নয়াপল্টনে ফুটপাতে অবস্থান নেওয়া বিএনপির নেতা-কর্মীদের সরে যেতে আধঘণ্টা সময় দিয়েছিল পুলিশ। এসময় খাবার ও নামাজের কথা বলে ১০ মিনিট শেষ না হতেই কর্মসূচি স্থগিত করেন রিজভী।

আজ বেলা ১১টা ৫০ মিনিটে দলের নেতা-কর্মীদের আধঘণ্টার মধ্যে সেখান থেকে সরে যেতে বলেন মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম। এ সময় ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশের কাছে ১০ মিনিট সময় চান।

কিন্তু দুপুরে খাবার ও নামাজের কথা বলে ১০ মিনিট শেষ না হতেই কর্মসূচি স্থগিত করেন রিজভী। এতে ক্ষোভ দেখা যায় বিএনপির নেতাকর্মীদের মাঝে। তারা সাংবাদিকদের বলেন, হরতাল দিয়ে রাস্তায় নামতে পারিনি। এ নিয়ে হাসাহাসি করছে মানুষ। এমন অবস্থায় রিজভী সাহেবের এমন আচরণ নিয়ে মানুষ আরো হাসাহাসি করছে। নেতা-কর্মীরা বলেন, পুলিশ আধঘণ্টা সময় দিলেও ৭ মিনিটের মাথায় কর্মসূচি শেষ করেন রুহুল কবির রিজভী। দলের একজন সিনিয়র নেতার এমন আচরণ হতাশাজনক।


এ ক্যটাগরির আরো খবর..