× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

ঢাকার দুই সিটি নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৩০ শতাংশ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানিয়েছেন ঢাকার দুই সিটি নির্বাচনে ৩০ শতাংশের নিচে ভোট পড়েছে। তিনি বলেছেন, উভয় সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৩০ শতাংশের নিচে ভোট পড়লেও নির্বাচন ভালো হয়েছে।

এজেন্ট বের করে দেওয়ার প্রশ্নে সিইসি বলেন, এজেন্ট বের করে দেওয়ার ব্যাপারে কোনো এজেন্ট অভিযোগ করেনি। আমি যেখানে গিয়েছি, সেখানে সবদলের এজেন্ট ছিল। আমি যেখানে ভোট দিয়েছি, সেখানে জিজ্ঞেস করেছি, সবার এজেন্ট ছিল। এছাড়া এজেন্টদেরও টিকে থাকার সামর্থ্য থাকতে হবে। একজন বললেই বেরিয়ে গেলে সেটা ম্যানেজ করা কঠিন।

তিনি বলেন, ভোটকেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের। আর ভোটকেন্দ্রে এজেন্টদের যদি বের করে দেওয়া হয়, আমাদের কাছে অভিযোগ করতে হবে। এ রকম অভিযোগ আমি পাইনি। নির্বাচন কমিশনে কেউ পায়নি। নূরুল হুদা বলেন, কোনো ভোটার ভোট না দিয়ে আসেনি। কোনো ভোটার বলেননি যে, ভোট দিতে গিয়ে আমি ভোট দিতে পারিনি। ফিঙ্গার প্রিন্ট রেখে ভোটার বের করে দেওয়ার কোনো অভিযোগও পাইনি।


এ ক্যটাগরির আরো খবর..