× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ভিটামিন ‘এ’ যেসব খাবারে পাবেন

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: মানবদেহের অতীব প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান ভিটামিন ‘এ’। এটি প্রাণী দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায়। এর অভাবে রাতকানা, অস্থি-ঝিল্লি প্রদাহ ও ক্যারাটোম্যালেশিয়া রোগ হতে পারে। গর্ভাবস্থায় ভিটামিন ‘এ’ খুবই প্রয়োজন।

এখন সবজির ভরা মৌসুম চলছে। এই সময় সব ধরনের সবজি পাওয়া যায়। আর স্বাস্থ্য ঠিক রাখতে হলে এর গুরুত্ব অপরিসীম। এ কারণে ভিটামিন ‘এ’ পেতে বেশি বেশি যা খাবেন—

গাজর

এক কাপ কাটা গাজর আপনার শরীরের ৩৩৪ শতাংশ ভিটামিন ‘এ’-এর চাহিদা পূরণ করে। অনেকে গাজর রান্না করে খেতে পছন্দ করেন। তবে এর চেয়ে ভালো কাঁচা খাওয়া, সালাদ করে বা এর জুস খাওয়া।

মিষ্টি আলু

এই মৌসুমে মিষ্টি আলু বেশি পাওয়া যায়। এতে অধিক মাত্রায় ভিটামিন ‘এ’ আছে। এটি রান্না করে না খেয়ে সালাদ অথবা স্যুপ বানিয়েও খেতে পারেন।

সবুজ শাকসবজি

এই মৌসুমে শাক-সবজি বেশি পাওয়া যায়। আর তারুণ্য ধরে রাখতে সবুজ শাক-সবজি খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ই, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, বিটা-ক্যারোটিন, অ্যান্টি-অক্সিডেন্টসহ নানা উপাদান আছে। তাই এই শীতে বেশি বেশি শাক-সবজি খান।

মিষ্টি কুমড়া

প্রতি ১০০ গ্রাম মিষ্টি কুমড়া আপনার শরীরের ১৭০ শতাংশ ভিটামিন ‘এ’-এর অভাব পূরণ করে। এটি আপনি স্যুপ বানিয়ে অথবা বিভিন্ন সবজি মিলিয়ে যাকে বলে ল্যাবরা বানিয়ে খেতে পারেন।

কলিজা

আপনি মুরগির ও ছাগলের কলিজা পছন্দ করুন আর না করুন অন্তত ভিটামিন ‘এ’-এর জন্য এগুলো খেতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটি ভুনা করে খেতে পারেন।

দুধ

প্রতিদিন এক গ্লাস দুধ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা শুধুমাত্র ক্যালসিয়ামেরই উৎস নয়, এতে প্রচুর পরিমাণ ভিটামিন ‘এ’সহ অন্যান্য ভিটামিন আছে।

মাছ

অনেক গবেষণায় দেখা গেছে, মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ মাছ রাতকানা, হাড়ের সমস্যা ও অন্যান্য রোগ থেকে দূরে রাখে।

টমেটো

অ্যান্টি-অক্সিডেন্টস ও ভিটামিনের চমৎকার উৎস হচ্ছে টমেটো। গবেষণায় দেখা গেছে, এর লাইকোপিয়া ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে। বিশেষ করে পাকস্থলি ও কলোরেক্টাল ক্যান্সার। এর মধ্যে থাকা মিনারেল যাকে ক্রোমিয়াম বলে, এটি রক্তে সুগার লেভেল ঠিক রাখে। এ ছাড়া এই সবজি ভিটামিন ‘এ’-এর অভাব পূরণে ভূমিকা রাখে।

রেড বেল পিপার

এতে ক্যারটিনয়েড ও অ্যান্টি-অক্সিডেন্ট আছে। রেড বেল পিপার সালাদে ব্যবহার করা হয়। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ এই খাবারটি ত্বকের জন্য বেশ উপকারী।


এ ক্যটাগরির আরো খবর..