× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

অনুমতি না নিয়ে রাজধানীতে আ.লীগের মুজিববর্ষের প্রস্তুতি সভায় নাখোশ সিইসি

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচার চলার মধ্যে নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে মুজিববর্ষের প্রস্তুতি ঘিরে রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগের মিছিল ও সমাবেশ করায় দুঃখ প্রকাশ করলেন প্রধান নির্বাচন কমিশনার।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, আজকে (বৃহস্পতিবার) আওয়ামী লীগ ঢাকার বিভিন্ন স্থানে যে সমাবেশগুলো করেছে তার আগে নির্বাচন কমিশনের অনুমতি নেয়নি- এটা ঠিক হয়নি। ইসির অনুমতি নেয়া উচিত ছিল আওয়ামী লীগের।

কেএম নূরুল হুদা বলেন, শুনেছি, মুজিববর্ষের প্রস্তুতি নিয়ে সভা হচ্ছে। এটা বলেনি। আমি মনে করি নির্বাচনকে সামনে রেখে এ সভা না করা উচিত ছিল। দরকার হলে আমাদের অনুমতি নেয়ার প্রয়োজন ছিল।


এ ক্যটাগরির আরো খবর..