× Banner
সর্বশেষ
হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সব ব্যাংক খোলা ২৪ ও ৩১ ডিসেম্বর

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক প্রতিবেদক সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ও ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার।

 মঙ্গলবার এ-সংক্রান্ত আলাদা আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

 এতে বলা হয়েছে, সরকার ২৪ ডিসেম্বর ঈদে মিলাদুন্ন‍বীর ছুটি ঘোষণা করে তা আবার বাতিল করে ২৫ ডিসেম্বর করেছে। তাই ২৪ ডিসেম্বর দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

 এ ছাড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে নির্বাচনসংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো বন্ধ থাকবে। যে কারণে ২০১৫ সালের বার্ষিক হিসাব ক্লোজিংয়ের সুবিধার্থে ৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার যথারীতি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এ পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি, ২০১৬ সালে ব্যাংক হলিডে ঘোষণা করা হলো।

এ ছাড়া ৩০ ডিসেম্বর বন্ধ থাকা শাখাগুলোর ওপর চেক উপস্থাপনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..