× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় ৬৫ প্লাটুন বাংলাদেশ বর্ডা গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন। ভোটের আগে-পরে মোট চারদিন তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সময় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ১২৯ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গত সোমবার (২৭ জানুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার থেকে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে উত্তর সিটিতে ২৭ প্লাটুন ও দক্ষিণ সিটিতে ৩৮ প্লাটুন বিজিবি সদস্য মাঠে থাকবেন।এ ছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব মিলিয়ে নির্বাচনে ৪০ হাজারের মতো ফোর্স নিয়োজিত থাকবে।

প্রতি দু’টি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিজিবির প্রতিটি টিমের সঙ্গে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত একজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৭৫ জনসহ ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।

এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৭ হাজার ৮৫০টি। ভোটার ৩০ লাখ ৯ হাজার। দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে থাকবে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ। এ সিটি করেপারেশনে ভোটার ২৪ লাখ ৫২ হাজার। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..