× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানকে ধুলোয় মেশাতে ভারতের সেনাদের লাগে মাত্র দশদিন -মোদি

admin
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

পাকিস্তানকে ধুলোয় মেশাতে ভারতের সেনাদের মাত্র দশদিন লাগবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি মঙ্গলবার দিল্লির কারিআপ্পা প্যারেড গ্রাউন্ডে ন্যাশনাল ক্যাডেট কর্পসের এক র‌্যালিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম বাংলা হান্ট।

নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তান এ পর্যন্ত তিনটা যুদ্ধ হেরেছে। আমাদের সেনাদের পাকিস্তানকে হারাতে মাত্র ১০ দিন লাগবে। তাই এখন পাকিস্তান ছদ্ম যুদ্ধ শুরু করেছে।

তিনি বলেন, যে দেশের যুবকদের মধ্যে অনুশাসন, বিশ্বাস ও নিষ্ঠা আছ, সেই দেশের দ্রুত উন্নয়ন কেউ রুখতে পারবে না। এগুলো দেশের উন্নতির সঙ্গে সরাসরি যুক্ত।

কাশ্মীরের কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, অঞ্চলটি ভারতের মুকুটের মনি। ৭০ বছর পর এখান থেকে ৩৭০ ধারা তুলে নেয়া হয়েছে। ভারতের সাবেক সরকারকে আক্রমণ করে তিনি বলেন, তখন আমাদের সেনারা অ্যাকশন নেয়ার কথা বললে সরকার চুপ করে বসে থাকত।


এ ক্যটাগরির আরো খবর..