× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

“স্কুল জীবনেই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে”-স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

ঢাকা: “ছেলেমেয়েদের স্কুল জীবনেই স্বাস্থ্য শিক্ষায় সচেতন করতে হবে। স্কুল জীবনে ছেলেমেয়েরা যা কিছু শেখে সারাজীবন সেগুলোকে কাজে লাগায়। সুতরাং স্কুল জীবনেই ছেলেমেয়েদের স্বাস্থ্য শিক্ষায় সচেতন করে রোগমুক্ত ভবিষ্যতে গড়তে হবে।” বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।

আজ দুপুরে সচিবালয়স্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত “স্কুল স্বাস্থ্য সচেতনতার শিক্ষা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি এসব কথা বলেন।

স্কুল জীবনের স্বাস্থ্য শিক্ষা দেশের আপামর স্বাস্থ্যখাতের ইতিবাচক প্রভাব পড়বে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “গ্রামে থাকা অনেক ছেলেমেয়েই জানেনা হাত ধোয়া, টয়লেট ব্যবহার বিধি, যেখানে সেখানে থু-থু ফেলার কুফল, হাছি-কাশিতে করণীয়, ছোটখাটো জ¦র-সর্দিতে ঘরোয়া চিকিৎসা বিধি, নিয়মিত ব্যায়াম করার উপকারিতা, সময় মতো খাবার গ্রহণের উপকারিতা, সময় মতো ঘুমানোর উপকারিতা, সামাজিক মাধ্যমগুলো ব্যবহারে ঝুঁকিসমূহ এবং বড়দের শ্রদ্ধা করার বিষয়ে এখনো পুরোপুরি সজাগ হতে পারেনি। কাজেই ছেলেমেয়েদের স্বাস্থ্য শিক্ষার এ বিষয়গুলিতে সচেতন করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে এবং এক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষার তথ্য সমৃদ্ধ ও মানসম্পন্ন একটি স্বাস্থ্য শিক্ষা নির্দেশিকা গাইড করতে হবে।”

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান-এর সভাপতিত্বে সভায় আরো আলোচনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম, অতিরিক্ত সচিব সারওয়ার, যুগ্মসচিব আশারাফুন্নেছাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অন্যান্য কর্তকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..