× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বঙ্গবন্ধুর ছবি টানানো সহ বিভিন্ন বিদ্যালয়ে ব্যাগ ও কোরআন শরীফ বিতরণ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মুজিব বর্ষ উপলক্ষ্যে নিজ উদ্যোগে ১১২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। সেই সাথে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আস্থার হাত’র উদ্যোগে ৪টি বিদ্যালয়ের ৩০ জন শিশুদের হাতে স্কুল ব্যাগ ও ১১ জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়।

একই সাথে মুজিব বর্ষ উপলক্ষ্যে নিজ উদ্যোগে ১১২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আস্থার হাত’র উদ্যোগে আজ দুপুর ১২ টায় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪টি বিদ্যালয়ের ৩০ জন শিশুদের হাতে স্কুল ব্যাগ ও আশসাহারা তালিমুল ই কোরআন ইসলামিয়া একাডেমীর ১১ জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ তুলে দেন।

এ সময় ৩শত শিক্ষার্থীদের মাঝে কলমসহ বিভিন্ন শিক্ষাউপকরণ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি নুরুন্নবী ফারুকী ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার বানু আশা, ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্ষিয়ান আ’লীগ নেতা আবু হানিফ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রধান শিক্ষক হাফেজ মো. শহীদুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..