× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

আমার সন্তানরা হিন্দুও নয় আবার মুসলিমও নয় -শাহরুখ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ সম্প্রতি এক রিয়েলিটি শোতে এসে শাহরুখ বলেন, আমার স্ত্রী হিন্দু আমি মুসলমান। কিন্তু আমার সন্তানরা ভারতীয়  একটাই ওদের একমাত্র পরিচয়। সন্তানরা হিন্দু বা মুসলিম পরিচয়ে বড় হচ্ছে না বলেও জানান তিনি।

 কিন্তু তাদের সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামদের ধর্ম কী ? স্কুল-কলেজের বিভিন্ন ফর্মে ‘রিলিজিয়ন’র জায়গায় কী লেখেন ছেলেমেয়েরা? এমন প্রশ্নের  জবাবে শাহরুখ শাহরুখ বলেন, ছোটবেলায় সুহানা আমায় একবার জিজ্ঞাসা করেছিল পাপা আমরা কোন ধর্মের? আমি ওদের বলি, আমরা ইন্ডিয়ান সুহানা। কোনো বিশেষ ধর্মের নয়। হতেও চাই না। শাহরুখের ওই কথা শোনার পরই দর্শকাসনে হাততালির ঝড় ওঠে।

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ধর্ম ইসলাম। তার স্ত্রী গৌরি হিন্দু ধর্মালম্বী। ভালোবেসেই বিয়ে করেছিলেন তারা। ধর্ম কখনো তাদের প্রেমের মাঝে বাধা হয়নি। গত বছর দীপাবলিতে পরিবারের সঙ্গে এক তিলক পরা ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে রোষের মুখে পড়েছিলেন শাহরুখ। ওই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন শাবানা আজমি।

শাবানা বলেছিলেন, শুনলাম কপালে তিলক পরার জন্য নাকি অপমানিত হতে হচ্ছে শাহরুখকে। যে সমস্ত মানুষ এসব করছেন, দয়া করে নিজের চরকায় তেল দিন। ইসলাম ধর্ম এতটাও সঙ্কীর্ণ নয় যে, ভারতীয় রীতিনীতি পালন করা যাবে না। গঙ্গা, যমুনা এবং তেহজিবের মধ্যেই ভারতের সৌন্দর্য লুকিয়ে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..