× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

ঝিকরগাছায় গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর গণপিটুনিতে নিহত ১, আহত ১

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরেকজন। নিহতের নাম ইলিয়াজ হোসেন (৩৫)। চিকিৎসাধীন রয়েছেন আব্দুল (৩০) নামে অপর একজন। বুধবার গভীর রাতে উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর (চন্দ্রপুর) ওয়ার্ডের মেম্বর আব্দুস সালাম জানান, বুধবার রাত ১টার দিকে চোরেরা চন্দ্রপুর গ্রামের ইনসান আলীর তিনটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় ওই গ্রামের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী চামেলী খাতুন টের পান। এসময় তিনি মোবাইল ফোনে কয়েকজনকে জানান। তখন মাঠের সেচ কাজে থাকা কয়েকজন লোক গরুচোর ইলিয়াজ হোসেন ও আব্দুলকে ধাওয়া করে ধরে ফেলেন।
গণপিটুনিতে নিহত ইলিয়াজ হোসেন উপজেলার কৃষ্ণনগরের ফজলু মিস্ত্রী ও আহত আব্দুল মল্লিকপুর গ্রামের (ধাবড়ীপাড়া) কালু মিয়ার ছেলে।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা সহকারী সাইফুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে কয়েকজন পুলিশ ও স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে ঘন্টা খানেক পরে তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াজ হোসেন মারা যান।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গভীর রাতে গরু চুরির ঘটনায় গণপিটুনির শিকার দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে পাঠানো হয়। পরে একজন মারা যান।


এ ক্যটাগরির আরো খবর..