× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

মাদ্রাসা সুপারের ধর্ষণে অন্তঃসত্ত্বা ৫ম শ্রেণির ছাত্রীর গর্ভপাতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর আশঙ্কা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ  নেত্রকোনায় মাদ্রাসার সুপারের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে গর্ভপাত করাতে অসুস্থ হয়ে পড়ে। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন ছাত্রীর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুর আশঙ্কা রয়েছে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আ. হালিম সাগর (৩৫) এর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে সপরিবারে এলাকা থেকে পলাতক রয়েছেন তিনি। অভিযুক্ত আ. হালিম সাগর কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের চর আমতলা কোনাবাড়ী গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি কয়েক বছর আগে রোয়াইলবাড়ী বাজার সংলগ্ন রোয়াইল বাড়ি কওমী মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে সুপারের দায়িত্ব পালন করে আসছিলেন।

নেত্রকোনা আধুনিক হাসপাতাল সূত্র জানা যায়, ধর্ষণের শিকার শিক্ষার্থী রোয়াইল বাড়ি কওমী মহিলা মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী প্রায় চার মাস পূর্বে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের বিষয়ে কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় আ. হালিম সাগর। পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে সাগর তাকে দুই মাস আগে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। গত শনিবার পুনরায় শিশুটিকে কলা খাওয়ালে তার গর্ভপাত ঘটে।

এরপর থেকে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এতে গুরুতর অসুস্থ হলে প্রথমে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যায় ও পরে গত রবিবার রাতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং হাসপাতালের নারী বান্ধব পর্যবেক্ষকেরা কাউন্সেলিং শুরু করেন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার এস এম এ সেলিম জানান , তারা ভিকটিমের সাপোর্টে কাজ করে যাচ্ছেন।

কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়ের হয়েছে। মাদ্রাসা সুপার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..