× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

নদী থেকে কুকুরে কামড়ে তুলল সদ্যজাত শিশুর লাশ উদ্ধার করল পুলিশ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

নয়ন, দিনাজপুর প্রতিনিধিঃ পূর্ণভবা নদীর তীরে কুকুরকে একটি পোটলা টানা হেচড়া করতে দেখে কাছে আসলে স্থানীয় শিশুরা  সদ্যজাত শিশুর লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, বালুয়াডাঙ্গা পূর্ণভবা নদীর ব্রীজের নীচ নদীর বদ্ধ পানিতে কেবা কারা রাতের আধারে একটি সদ্যজাত শিশু কন্যার লাশ প্রিন্টের কাপড়ে মোড়ানো অবস্থায় ফেলে দিয়ে যায়। সকালে কাপড়ে মোড়ানো একটি পোটলা কুকুর পানি থেকে তুলে টানা হেচড়া করছিল। এ সময় স্থানীয় শিশুরা দেখতে পেয়ে কুকুর গুলোকে তাড়িয়ে দেয়। কাছে গিয়ে তারা সদ্যজাত শিশুর লাশ দেখতে পায়। এক পর্যায়ে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ সদ্যজাত শিশুর লাশ দেখতে ভীড় জমায়।

রবিবার দুপুর আড়াইটার সময় বালুয়াডাঙ্গা পূর্ণভবা নদীর ব্রীজের নীচ বালু চাপা দেয়া অবস্থায় সদ্যজাত শিশুর লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় একটি প্রিন্টের কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি সকাল থেকে নদীর পানিতে ভাসলেও পুলিশ লাশটি দুপুর আড়াইটার সময় বালুতে চাপা দেয়া অবস্থায় উদ্ধার করে।

এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত সদ্যজাত শিশুর লাশটি উদ্ধারের জন্য পুলিশ না আসায় স্থানীয় এক যুবক লাশটি পলিথিনে মুড়িয়ে নদীর বালুতে চাপা দেয়। পরে দুপুরে পুলিশ খবর পেয়ে সদ্যজাত শিশুটির লাশ বালুর নীচ থেকে উদ্ধারে করে নিয়ে যায়। দিনাজপুর কোতয়ালী থানার ওসি তদন্ত মোঃ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে। নবজাতকের লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..