× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

পাইকগাছায় বিধবা মহিলাকে শ্বাসরোধ করে হত্যা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

ইমদাদুল হক,পাইকগাছা খুলনাঃ খুলনার পাইকগাছায় আলেয়া বেগম (৪৫) নামে এক বিধবা মহিলাকে হত্যা করা হয়েছে। রেববার গভীর রাতে কে বা কারা হাত-পা ও মুখ বেঁধে হত্যা করা হয়েছে বলে থানাপুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কলমিবুনিয়া গুচ্ছ গ্রামে। নিহতের ছেলে আলমগীর জানায়, ঘটনার দিন রাতে ঘরের পিছনের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তার মায়ের মুখ-মন্ডলে ওড়না দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার সাথে উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের আরশাদ বিশ্বাস, তার সহযোগী হাফিজুর ও আমান সরদার জড়িত আছে বলে জানায়। আরশাদ বিশ্বাসের চিংড়ি ঘেরে দীর্ঘদিন আলমগীর ঘেরের কর্মচারী হিসাবে ছিল।

চলে আসার পর টাকা-পয়সা লেনদেন নিয়ে পরস্পর কয়েকটি মামলায় জড়িয় পড়ে। উক্ত মামলার কারণে আরশাদ বিশ্বাস বিভিন্ন সময় তার মা ও তাকে নানাভাবে হুমকি দেয় বলে থানায় সাধারণ ডায়েরীও করা হয়। সোমবার লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুুতি চলছিল। এ ব্যাপারে আরশাদ আলী বিশ্বাস জানান, আমার কাছে চারিদিক থেকে ফেন আসছে, পারলে আমার নামে মামলা করিয়ে দেন। ওসি এমদাদুল হক শেখ জানান, বিষয়টি গুরুত্ব সহকারে নেয়া হয়েছে। ভিকটিমকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে । ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..