× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

টেস্ট অভিষেকের অপেক্ষায় স্কট বোল্যান্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: আরেক ধাপ এগিয়ে গেলেন স্কট বোল্যান্ড টেস্ট অভিষেকের স্বপ্ন পূরণের পথে। নাথান কোল্টার-নাইলের পরিবর্তে ভিক্টোরিয়ার এই পেসারকে বক্সিং ডে টেস্টের স্কোয়াডে নিয়েছে অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট টেস্টে দ্বাদশ খেলোয়াড় হিসেবে খেলেছিলেন কোল্টার-নাইল। তবে সোমবার রাতে বিগ ব্যাশে পার্থ স্কোরচার্চের হয়ে খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়েন এই পেসার। ফলে বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।

কোল্টার-নাইলের জায়গায় স্কোয়াডে আসা বোল্যান্ড হোবার্ট টেস্টে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন। তবে মেলবোর্নে আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টের জন্য অফিসিয়ালি স্কোয়াডে জায়গা পেলেন। তবে বক্সিং ডে টেস্টের আগে জশ হ্যাজেলউড, জেমস প্যাটিনসন ও পিটার সিডলের কেউ ফিটনেস সমস্যায় না পড়লে বোল্যান্ডের অভিষেকের অপেক্ষাটা আরো দীর্ঘ হতে পারে।

অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডের এ মৌসুমে ১৩ উইকেট নিয়েছেন বোল্যান্ড। পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে মাত্র ৩১ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচকদের নজর কারণে ভিক্টোরিয়ার ২৬ বছর বয়সি এই পেসার। এ পর্যন্ত ২৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৭২ উইকেট নিয়েছেন বোল্যান্ড।


এ ক্যটাগরির আরো খবর..