× Banner
সর্বশেষ
৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে – রেলপথ মন্ত্রী নবীগঞ্জে জমে উঠেছে ঈদের মাকের্ট, ক্রেতাদের উপচেপড়া ভীড় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী

প্রেসিডেন্ট শি জিনপিং শব্দের অর্থ নাকি ‘অত্যন্ত নোংরা’ এমনটাই দেখালো ফেসবুক

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ অদ্ভুত কান্ডে তোলপাড় নেট দুনিয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শব্দের অর্থ ‘অত্যন্ত নোংরা’। এমনটাই দেখাল ফেসবুক। তবে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে কারিগরি ত্রুটির কারণে এই ভুল হয়েছে তাদের। এজন্য দুঃখ প্রকাশ করেছে তারা।

মিয়ানমার সফরের দ্বিতীয় দিন শনিবার মিয়ানমারের নেত্রী অং সাং সুচির সঙ্গে ডিনারে যোগ দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেই ডিনারের ছবি অং সাং সুচির পেজ থেকে ফেসবুকে পোস্ট করা হয়। সেখানে বার্মিজ ভাষায় লেখা হয় ‘চীনের প্রেসিডেন্টের সম্মাননায় এই ডিনার।’ তবে বিপত্তি ঘটে যখন সেই লেখাটি ইংরেজিতে অনুবাদ করা হয়। বার্মিজ থেকে ইংরেজিতে অনুবাদের সময়ে ফেসবুকে দেখা যায় প্রেসিডেন্ট ‘মি শিটহোল’-এর সম্মাননায় এই ডিনার। ফেসবুক এই রকম ভুল করলেও গুগল ওই বার্মিজ ভাষার সঠিক অনুবাদ করতে সক্ষম হয়েছে।

এমন ভুলের পরে এক বিবৃতি দেয় ফেসবুক। ওই বিবৃতিতে বলা হয়, একটি কারিগরি ত্রুটির কারণে বার্মিজ থেকে ইংরেজি অনুবাদ ভুল দেখাচ্ছিল। এমন হওয়া ঠিক হয়নি এবং আমরা পদক্ষেপ নিচ্ছি। আগামী দিনে যাতে এমন ভুল আর না হয় তার ব্যবস্থা নেয়া হয়েছে। ২০০৯ সালের জুলাই মাসে ফেসবুক পুরোপুরি নিষিদ্ধ করে চীন। তবে হংকংয়ে চালু রয়েছে ফেসবুক। দেশে ফেসবুক নিষিদ্ধ হলেও চীনের অনেক সংস্থাই ফেসবুকে নিয়মিত বিজ্ঞাপন দেয়।


এ ক্যটাগরির আরো খবর..