× Banner
সর্বশেষ
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

৩৫০০ কিমি পাল্লার পরমাণু মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ বিশ্বের সাথে পাল্লা দিয়ে এবার ৩ হাজার ৫০০ কিমি দূরে থাকা লক্ষ্যকে ভেদ করা পরমাণু হাতিয়ার নিয়ে যেতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র K-4 এর সফল পরীক্ষণ করলো ভারত।

এই পরীক্ষণ অন্ধ্রপ্রদেশের উপকূলের পাশে একটি ডুবোজাহাজ থেকে করা হয়। প্রতিরক্ষা গবেষক এবং উন্নয়ন সংগঠন ( DRDO ) দ্বারা বিকশিত এই মিসাইলকে খুব শ্রীঘ্রই নৌসেনার স্বদেশী আইএনএস আরিহান্ট শ্রেণীর পরমাণু সঞ্চালিত ডুবোজাহাজে যুক্ত করা হবে। কে -4 মিসাইল ক্ষেপণাস্ত্রটি ১২  মিটার দীর্ঘ এবং ওজন ১৭ টন। ক্ষেপণাস্ত্রটি  ৩৫০০ কিলোমিটার দূরের কল্পিত শত্রুকে আঘাত করেছে। এই ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হ’ল এটি রাডার এর মধ্যে সহজেই আসে না। কে -4 মিসাইলটির নাম রাখা হয়েছে ‘অগ্নি মিসাইল’।

এই মিসাইল ভারতীয় নৌসেনায় যুক্ত হলে ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করা চীন সমস্যায় পড়বে। চীন আগামী ২০ বছরের মধ্যে নিজেকে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হিসেবে প্রস্তুত করার চেষ্টা করছে। যার জন্য এশিয়া মহাদেশে নিজের দাপট বজায় রাখার উপর জোর দিচ্ছে চীন। ভারতকে চাপে রাখার জন্য চীন সরকার পাকিস্তানকে ব্যাবহার করছে। তবে এই মিসাইল আসার পর মহাসাগরে চীনকে বড় ঝটকা দেবে ভারত।


এ ক্যটাগরির আরো খবর..