× Banner
সর্বশেষ
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির

অসহায় ও দরিদ্রদের জন্য চালু হল পাথওয়ে’র “ফ্রি ফ্রাইডে ক্লিনিক”

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

“পাথওয়ের” উদ্যোগে সমাজের অসহায় ও দরিদ্র মানুষেদেরকে এখন থেকে প্রতি শুক্রবার দেয়া হবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। দেশের বৃহত্তর বেসরকারী উন্নয়ন সংস্থা “পাথওয়ের” উদ্যোগে ১৭ই জানুয়ারি শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে পাথওয়ে’র শাখা অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা কার্যক্রম চালু করা হয়।

অনুষ্ঠানে পাথওয়ে নির্বাহী পরিচালক জানান,“সমাজের অনেক অসহায়, দরিদ্র মানুষ আছে যারা দু’বেলা দুমুঠো খাবার ঠিকমত পায় না। তারা অসুস্থ হলে চিকিৎসা সেবা না পেয়ে ধুঁকে ধুঁকে মরে আর অন্যদিকে ঐ পরিবারগুলো হয়ে পড়ে অসহায় ও অভিভাবকহীন। তাই তাদের কথা ভেবে আমি “ফ্রি ফ্রাইডে ক্লিনিক” এই চিকিৎসা সেবা কার্যক্রম হাতে নেই। প্রতি শুক্রবার পাথওয়ে এর শাখা অফিস ৪৮/৩, বিআরটিসি স্টাফ কোয়াটার মার্কেট (বিআরটিএ এর পিছনে), সেনপাড়া পর্বতা, কাফরুল, মিরপুর, ঢাকা-১২১৬। সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলবে।

সকল রোগীদের ক্ষেত্রে পাথওয়ে এর নির্ধারিত হাসপাতালে টেস্টের ক্ষেত্রে ৫০% ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ ও বিতরণ করা হবে। গরীব ও অসহায় মানুষদেরকে দেয়া বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা কার্যক্রমকে আরো বেগবান করার জন্য সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানান পাথওয়ে নির্বাহী পরিচালক মো: শাহিন।

শুভ উদ্বোধন উপলক্ষে আল-হেলাল স্পেশালাইজড হসপিটালের দু’জন সিনিয়ির বিশেষজ্ঞ ডাক্তার ও একজন সহকারী ডাক্তার এবং একজন নার্সের মাধ্যমে নারী ও শিশু সহ বিভিন্ন বয়সী ৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। সু-চিকিৎসা পেয়ে সাধারন দুঃস্থ মানুষেরা অনেক খুশী এবং তারা পাথওয়ে এই উদ্যোগকে স্বাগত জানান।


এ ক্যটাগরির আরো খবর..