× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

নড়াইলে ১২ দিনব্যাপী বিশাল সুলতান মেলার উদ্বোধন আজ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ  আজ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১২ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে । আজ বিকেলে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর মু. আনোয়ার হোসেন হাওলাদার ও সম্মানিত অতিথি খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)।  এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান। এদিকে সুলতান মঞ্চে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

 এবারের মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার হোসেন হাওলাদার বলেন, চিত্রশিল্পী সুলতান তার অংকিত ছবির মাধ্যমে ভবিষ্যত সম্ভাবনাময় বাংলাদেশকে উপস্থাপন করেছেন। এদিকে সম্মানিত অতিথি খঃ মহিদ উদ্দিন বলেন, সুলতান তার চিত্রশিল্পের মাধ্যমে মানুষের বোধের গভীরতা তৈরি করেন।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন গ্রামীণ খেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। এদিকে মেলার সমাপনী অনুষ্ঠানে ‘সুলতান পদক’ প্রদান করা হবে। আগামি ২৭ জানুয়ারি মেলা শেষ হবে। এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..