× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

ঢাকার নদী দূষণমুক্ত রাখতে স্থানীয় সরকারমন্ত্রীর মাস্টারপ্ল্যান

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ আজ সংসদের বৈঠকে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন  ঢাকার চারপাশের নদী গুলোকে দূষণমুক্ত রাখতে এক মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে। আজ বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ বৈঠক শুরু হয়।

সংসদে জাতীয় পার্টির সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকার চারপাশে নদীর পানি দূষণমুক্ত রাখতে ঢাকা ওয়াসা ইতোমধ্যে একটি স্যুয়ারেজ মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। এর আলোকে রাজধানীর চারপাশে চারটি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে। বর্তমানে ‘দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নামে একটি পয়ঃশোধনাগার নির্মাণাধীন রয়েছে। এটা হলে সরাসরি পয়ঃবর্জ্য নদীতে গিয়ে যে দূষণ হয় তা অনেকাংশে বন্ধ হবে।

আওয়ামী লীগের মামুনুর রশীদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, বর্তমানে ঢাকা ওয়াসা রাজধানীর সমস্ত পানির পাইপলাইন পরিবর্তন করে আধুনিক প্রযুক্তির ডিসট্রিক্ট মিটারেড এরিয়া (ডিএমএ) পদ্ধতি চালু করেছে। এর ফলে পানির অপচয় কোথাও কোথাও ৫-৭ ভাগ পর্যন্ত নেমে এসেছে, যা আগে ৪০ ভাগ পর্যন্ত ছিল। তিনি জানান, এডিবির অর্থায়নে বর্তমানে শতভাগ পাইপলাইন পরিবর্তন প্রকল্পের কাজ প্রায় ৫০ ভাগ শেষ হয়েছে।

ওয়ার্কার্স পার্টির সদস্য লুৎফুননেসা খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মশার লার্ভা নিধনে লার্ভিসাইডিং ও বিকেলে উড়ন্ত মশা নিধনের জন্য এডাল্টিসাইড কার্যক্রম চলছে।


এ ক্যটাগরির আরো খবর..