× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে উখিয়ার ২ রোহিঙ্গা নিহত

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ আজ ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন শামলাপুর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় দুই রোহিঙ্গা নিহত হয়।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হোসাইন শরীফের ছেলে আবুল হাসিম (৩০) ও একই ক্যাম্পের শামসুল আলমের ছেলে মোহাম্মদ আয়ুব (২৪)। তারা দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি র‌্যাবের। কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ টেকনাফের হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন শামলাপুর এলাকায় একটি ইয়াবার চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের খবর পেয়ে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রধরী ইয়াবা ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়। পরে মাদক কারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আবুল হাসিম ও মো. আয়ুবকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..