× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি অনুরক্ত ছিলেন বঙ্গবন্ধু -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের প্রতি একান্ত অনুরক্ত বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ দুই বিখ্যাত কবির সাহিত্যকর্ম বঙ্গবন্ধুর চেতনা ও দর্শনকে প্রভাবিত করেছে। বাংলা সাহিত্যের এ দুই দিকপাল যেমন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন, বঙ্গবন্ধুও তেমনি অসাম্প্রদায়িক চেতনা ও দর্শনকে ধারণ করে আজীবন সংগ্রাম করেছেন এবং বাঙালি জাতির জন্য একটি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠা করেছেন।

 প্রতিমন্ত্রী আজ রাজধানীর লালমাটিয়া হাউজিং স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রবীন্দ্র সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা আয়োজিত দুই দিনব্যাপী পৌষ উৎসব-১৪২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রবীন্দ্র সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা এর অধ্যক্ষ বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।


এ ক্যটাগরির আরো খবর..