× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

উৎপাদনশীলতা বৃদ্ধির পূর্ব শর্ত হল দক্ষতার উন্নয়ন -মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ উন্নয়নের লক্ষ্য অর্জন ও এসডিজি বাস্তবায়নে উপযুক্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের বিকল্প নেই, দক্ষতার উন্নয়নই হল উৎপাদনশীলতা বৃদ্ধির অন্যতম পূর্ব শর্ত বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) -এ স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় পলিসি এনালিসিস শীর্ষক ১০ সপ্তাহ মেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সেমিনার ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিআইজিএম প্রশিক্ষণ নীতি, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে দক্ষ এবং ভবিষ্যতের উন্নত বাংলাদেশের জন্য উপযুক্ত মেধাবী কর্মকর্তা ও গবেষক তৈরি করতে জোর ভূমিকা রাখছে, যা সরকারের টেকসই উন্নয়ন ও গৃহীত বড় প্রকল্পের দ্রুত বাস্তবায়নে সাহায্য করবে। বিআইজিএমের পলিসি এনালিসিস কোর্সে অংশগ্রহণকারী সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজের ক্ষেত্রে ব্যবহারের মাধ্যমে দেশের কল্যাণে লাগাতে হবে।

বিআইজিএম ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক সচিব আরাস্তু খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট ও পাবলিক পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ আলকামা সিদ্দিকী, বিআইজিএমের পরিচালক ড. মোহাম্মদ তারেক, প্রকল্প পরিচালক মোঃ জাহিদুল হক ও কোর্স চিফ কো-অর্ডিনেটর প্রণব চক্রবর্তী। আজকের সেমিনারে কোর্সের ৩৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে শীর্ষ ৬ জন কর্মকর্তা তাদের পলিসি পেপার উপস্থাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..