× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ইরানের ভুল মিসাইল হামলায় মৃত্যু হল ১৭৬ জন মানুষের

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

ইরানের অনিচ্ছাকৃত ভুলের জন্যই মৃত্যু হল ১৭৬ জন মানুষের । ভুল করে নাকি ইউক্রেনের বিমানে মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইরান। শনিবার ইরানের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে। মিসাইল ছুড়ে ইউক্রেনের বিমান ধ্বংস করার অভিযোগ উড়িয়েছিল তেহরান। তবে, শনিবার সেই দাবি থেকে সরে এসে দোষ কবুল করল ইরান। তেহরান জানিয়েছে, ‘অনিচ্ছাকৃতভাবেই’ ইরানী সেনার আক্রমণে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি ধ্বংস হয়েছে। এই দুর্ঘটনা ‘ভুলবশত’ বলে দাবি করেছে ইরান।

গত বুধবার ইরানের ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে টেক-অফ করার পরই ইউক্রেন আন্তর্জাতিক বিমানসংস্থার বোয়িং ৭৩৭ ভেঙে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে জানানো হয়। এতে নিহত হন ১৭৬ জন। দু’দিন পরে আমেরিকা একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে, মিসাইলেই ধ্বংস হয়েছে ওই বিমান।

১০ সেকেন্ডের ওই ভিডিওতে কোন একটা বস্তুর আঘাতে বিমানটিতে আগুন ধরে যেতে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরই প্রচণ্ড শব্দে এটি বিষ্ফোরিত হয়। তাদের দাবি, তেহরান বিমানবন্দর থেকে ওড়ার পরই এতে কিছু একটা আঘাত হানে। এতে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। ওই অবস্থায় পাইলট বিমানটিকে আবার তেহরানে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু কয়েক মিনিট পরই এটি বিষ্ফোরিত হয়ে সব যাত্রী ও ক্রু নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..