× Banner
সর্বশেষ
পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে

ইরান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা নিহত অন্তত ৬০ আহত বহু

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

আজ ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের হেরাত প্রদেশে ড্রোন হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। তালেবান শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার আফগানিস্তানের হেরাত প্রদেশে এ হামলায় অনেকে আহত হয়ছেন।

তবে ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে দাবি করেছে, নিহতরা সবাই আফগানি সাধারণ নাগরিক। হামলা প্রসঙ্গে আফগানিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ জানান, ইরান সীমান্তবর্তী হেরাত প্রদেশের সিন্দাবাদ জেলায় ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এতে ৬০ জন নিহত হয়। হতাহতের মধ্যে কোন বেসামরিক নাগরিক আছে কিনা তা তদন্ত করবে আফগান প্রশাসন। এদিকে মার্কিন বাহিনী এক বিবৃতিতে জানায়, তালেবানের শীর্ষ কমান্ডার মুল্লাহ নাঙ্গিয়ালাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তারা। এতে তিনি নিহত হন বলে দাবি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..