× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

ধামরাইয়ে ভূয়া শিক্ষা প্রতিষ্ঠানের নামে সরকারি পাঠ্যপুস্তক বরাদ্দ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

দুলাল পাল স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অস্তিত্ব বিহীন একটি ভূয়া মাধ্যমিক বিদ্যালয়ের নামে বিনামূল্যের সরকারি পাঠ্যপুস্তক বরাদ্দ ও সরবরাহ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক ইস্যুকৃত চালানে বিনামূল্যে সরকারি পাঠ্য পুস্তক বরাদ্দ ও সরবরাহ প্রাপ্ত প্রতিষ্ঠানটির নাম লেখা রয়েছে স্কলার পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রকৃত পক্ষে স্কলার পাবলিক স্কুল এন্ড কলেজ নামে কোন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব ধামরাই উপজেলা বা এর পার্শ্ববর্তী কোন উপজেলাতেও নেই বলে জানা গেছে।ধামরাই পৌর-শহরের ঢুলিভিটা বাস্ট্যান্ডের দক্ষিণ পাশে স্কুলে গিয়ে দেখা যায়, সাইবোর্ডে আনোয়ার পাবলিক স্কুল এন্ড কলেজে এর নাম পরিবর্তে করে স্কলার পাবলিক স্কুল এন্ড কলেজ লেখা রয়েছে। এই ব্যাপারে আনোয়ার পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ সুজন বাদী হয়ে ধামরাই থানায় একটি জিডি করেন, সেই জিডি নং-৬৯৪।

সুত্রে জানা যায়, আলামিন, নাহিদ ও রাশেদ নামে তিন ব্যাক্তি মিলে আনোয়ার পাবলিক স্কুল এন্ড কলেজের নামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বই আনতে গেলে সেখানে আনোয়ার পাবলিক স্কুর এন্ড কলেজর পরিচালক মোঃ সুজন মিয়া সেটা বাধা দিয়ে বলে আনোয়ার পাবলিক স্কুল এন্ড কলেজ আমার, তখন মাধ্যমিক অফিসার আমাকে তার প্রমান দেখাতে বলে। তখন আমি আমার স্কুলের সকল কাগজ পত্র নিয়ে মাধ্যমিক অফিসারকে দেখালে তারা আমাকে বই দিয়ে দেয়। এর মধ্যে আলামিন,নাহিদ ও রাশেদ উপায়ন্তর না দেখে মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে যুগসাজসে স্কলার পাবলিক স্কুল এন্ড কলেজের নামে বই তুলে নেন। কিন্তু দেখা যায় স্কলার পাবলিক স্কুল এন্ড কলেঝের নামে কোন স্কুলই ধামরাই উপজেলায় নেই।

এই ব্যাপারে আনোয়ার পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ সুজন বলে, আমার সাথে নাহিদ,আলামিন ও রাশেদ মিথ্যা কথা বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিস থেকে বই তুলে নিতে চেয়েছিল কিন্তু আমি বাধা দিলে সেটা আর পারিনি। তাই ভুয়া একটি স্কুলের নাম ব্যাবহার করে বই তুলে নিয়েছিল। এই কারণে আমি ধামরাই থানায় জিডি করেছিলাম। তবে এখন আর সমস্য নেই তারা স্কুলের সকল কাগজ পত্র ঠিক করেছে।

এই ব্যাপারে নাহিদ,আলামিন বলেন, আমরা প্রথমে আনোয়ার পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতাম কিন্তু পরে আমারা সবায় মিলে আরেকটি স্কুল করার জন্য প্রস্তাব দিলাম সেখানে আনোয়ার পাবলিক স্কুল এন্ড কলেজ-২ নাম হবে। কিন্তু আমরা যখন বই আনতে যায় তখন আনোয়ার পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক সুজন আমাদের বাধা দেয়। পরে আমরা স্কলার পাবলিক স্কুল এন্ড কলেজ নামে বই আনি।
এ বিষয়ে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ নায়ার সুলতানার বলেন, আমি সকল ঘটনা শুনার পরে ঐ স্কলার পাবলিক স্কুল এন্ড কলেজ বন্ধ করে দিতে চেয়ে ছিলাম, তবে বাংলাদেশ সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছে যেখানে অনেক ছাত্র-ছাত্রী আছে সেই স্কুলে বই দিতে।


এ ক্যটাগরির আরো খবর..