× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ অস্ট্রেলিয়ায় গুলি করে মারা হবে কমপক্ষে ১০ হাজার উটকে

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ অবাক করা নিষ্ঠুর সত্যি। দক্ষিণ অস্ট্রেলিয়ার এক আদিবাসী নেতা নির্দেশ দিয়েছেন ১০ হাজার উটকে গুলি করে মারতে।

আজ বুধবার হেলিকপ্টার থেকে গুলি করে মারা হবে অস্ট্রেলিয়ায় কমপক্ষে ১০ হাজার উটকে।

জানা যায়, দক্ষিণ অস্ট্রেলিয়া একাংশ মূলত খরাপ্রবণ এলাকা। সেখানেই এওয়াইপি এলাকায় থাকেন আদিবাসীরা। পানির সন্ধানে বন্য উট এসে আদিবাসীদের পানি খেয়ে ফেলছে। নষ্ট করে দিচ্ছে ঘরবাড়ি, মাঠের ফসল। পাশাপাশি মিথেন গ্যাস তৈরি করার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেয় এখানকার হাজার হাজার উট।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বন্য উটগুলোকে মারতে ভাড়া করা হচ্ছে প্রশিক্ষিত শিকারিদের। তার পরও উট মারতে ৩-৫ দিন সময় লেগে যেতে পারে। এওয়াইপির এক কর্মকর্তা সংবাদমধ্যমে জানিয়েছেন, যে এলাকায় আমার থাকি সেখানে পানির খুবই অভাব। কিন্তু বন্য উটগুলো পানির সন্ধানে এসে ঘর ভেঙে দিচ্ছে। এলাকার তোলপাড় করছে।

অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এইসস উটদের বংশবৃদ্ধি যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এরা প্রতি ৯ বছরে দ্বিগুণ হয়ে যাবে। বাতাসে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির জন্যও এদের বড় ভূমিকা রয়েছে। প্রতি বছর এরা যে বর্জ্য ত্যাগ করে তা ১ টন কার্বন ডাই অক্সাইডের সমান।
সূত্র : জি নিউজ


এ ক্যটাগরির আরো খবর..