× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

চিলমারীর জোড়গাছ বাজারে নৈশ্য প্রহরীকে খুন করে ডাকাতি

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

এস, এম নাজমুল আলম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ বাজারের নৈশ্যপ্রহরী এরশাদুল হকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে ফজরের নামায শেষে লোকজন এসে বাজারের দোকানের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে। এরশাদুল রমনা ইউনিয়নের ভরট্টপাড়া এলাকার মৃত মহিজল মিয়ার ছেলে। হাত-পা বেঁধে মুখে মাফলার গুজিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুটি গালামাল ও একটি কস্মেটিকের দোকানে ডাকাতি হয়েছে বলে অভিযোগ করছে দোকান মালিক নজির হোসেন এন্ড সন্স, ফারুক মিয়া ও লিটন। দোকানের সিসি ক্যামেরা ভেঙে সার্টারের তালা ভেঙে ক্যাশসহ প্রায় ২২ লক্ষ টাকা নেয়ারও অভিযোগ করেন তারা। ধারনা করা হচ্ছে গভীর রাতে ঘটনা ঘটানো হয়।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে তার হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বেলা ১১টার সময় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ ও অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..