× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে নাগরিক প্রচার অভিযানের সংবাদ সম্মেলন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে নাগরিক প্রচার অভিযানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে ওয়েল ফেয়ার এফোর্টস (উই) এর প্রশিক্ষণ কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জেলা এ্যাডভোকেসি কমিটির সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি রোবায়েত হোসেন, রুপান্তর খুলনার প্রতিনিধি অসীম দাস, এ্যাডভোকেসি কমিটির সদস্য সুরাইয়া পারভীন মলি, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা এ্যাডভোকেসি কমিটির সাধারণ সম্পাদক ও ওয়েল ফেয়ার এফোর্টস (উই) এর পরিচালক শরিফা খাতুন। এসময় সংবাদ সম্মেলনে বিক্রেতাদের স্বাস্থ্য সম্মত প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ব্যাবস্থা করা, ড্রেনেরধারে ও ড্রেনের উপরে কোন খাবার দোকান স্থাপন করতে না দেওয়া, ভোজ্য তেলের পুনঃ ব্যবহার বন্ধ করা, পথ খাবার বিক্রেতাদের নিবন্ধন, বিভিন্ন মোড়ে নিরাপদ পানি সরবরাহের ব্যবহার করাসহ বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরা হয়।


এ ক্যটাগরির আরো খবর..