× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মধ্য রাতে শীতার্ত মানুষ খুঁজে ওসি জসীমের কম্বল বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধি :  মধ্যরাতে শীতার্ত ও ছিন্নমূল মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন চন্দ্রগঞ্জ থানার পুলিশ ।

আজ শুক্রবার মধ্যরাতে চন্দ্রগঞ্জ থানা শহরের বিভিন্ন স্থানে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন চন্দ্রগঞ্জ থানার নবাগত ওসি জসীম উদ্দীন।

শীতে ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে নিজ উদ্যোগে থানা শহরের চন্দ্রগঞ্জ, বটতলী, মান্দারী বাজারের এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন ওসি জসীম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাখন লাল, চন্দ্রগঞ্জ থানায় কর্মরত এসআই, এএসআইসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

ওসি জসীম উদ্দীন বলেন, কাউকে দেখানোর জন্য এই উদ্যোগ নয়, মাননীয় পুলিশ সুপারের অনুপ্রেরণা ও সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এমন উদ্যোগ। ‘ছিন্নমূল ও শীতার্ত মানুষের দূর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় গত কয়েক রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথে ঘাটে শুয়ে থাকা বেশ কিছু মানুষকে কম্বল দিয়েছি।’ তিনি সমাজের বিত্তবানদেরকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ওসি জসীম উদ্দীন চন্দ্রগঞ্জ থানায় যোগদানের পর থেকে জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কাজের জন্য ব্যাপক প্রশংসিত হন। ওসির এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি হয়েছেন ছিন্নমূল ও শীতার্ত জনগণ।


এ ক্যটাগরির আরো খবর..