× Banner
সর্বশেষ
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

সফলতার মুখ দেখেনি ‘এক জেলা এক পণ্য’ রপ্তানি কর্মসূচি

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ উন্নত প্রযুক্তি ও নীতিগত সহায়তার অভাব, পণ্যের গ্রেডিং নির্ধারণে ব্যর্থতাসহ নানা কারণে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ‘এক জেলা এক পণ্য’ রপ্তানির কর্মসূচি অনেকটা পণ্যের তালিকা তৈরির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

সংশ্লিষ্টদের  মতে, কৃষিভিত্তিক নতুন পণ্যের রপ্তানির বাজার ধরতে হলে পণ্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও মান নিশ্চিত করার পাশাপাশি সহায়ক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে।

রফতানি পণ্যের বহুমুখীকরণ এবং নিদিষ্ট কয়েকটি পণ্যের ওপর রপ্তানি নির্ভরতা কাটাতে ২০১০ সালে ইপিবি এক জেলা এক পণ্য কর্মসূচি হাতে নেয়। এজন্য মাঠ পর্যায়ে জরিপ করে ঢাকার বাইরে ৪১টি জেলার জন্য স্থানীয় প্রযুক্তি ও কম পূঁজি নির্ভর কৃষি ও হস্তশিল্পজাত ১৪টি পণ্য নির্বাচন করা হয়।

এর মধ্যে প্রাথমিকভাবে সিলেটের আগরউড ও আগর আতর, দিনাজপুরের পাপড়, বান্দরবানের রাবার এই ৩টি পণ্য ব্যাপকভাবে রপ্তানির জন্য ইপিবি কাজ শুরু করলেও নানা জটিলতায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

ইপিবি পণ্য পরিচালক মো. আব্দুর রৌফ বলেন, ‘এইসব পণ্যের ক্ষেত্রে মূল সমস্যা হলো আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের উৎপাদন ক্ষমতাটা আমাদের চেয়ে বেশি। তারা যেসব টেকনিক ব্যবহার করে সেগুলো করতে হবে।’

বিআইডিএস জ্যেষ্ঠ গবেষক ড. নাজনিনের মতে ‘এক জেলা এক পণ্য ‘ কর্মসূচি সফল করতে হলে অবকাঠামোগত সুবিধা নিশ্চিতের পাশাপাশি উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি, সহায়ক প্রতিষ্ঠানগুলোর সমন্বয় ও প্রচারণা দরকার।

এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদের মতে, রপ্তানির নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বহুমুখীকরণ ইপিবি’র একার পক্ষে সম্ভব নয়।

বর্তমানে বাংলাদেশ থেকে ৭’শ ২৯টি পণ্য রপ্তানি হলেও ৯২ ভাগ বৈদেশিক মুদ্রা আসে মাত্র সাতটি খাত থেকে।


এ ক্যটাগরির আরো খবর..