× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ

মোদীর উচিত হিন্দুত্বের রাজনীতি ছেড়ে অর্থনীতিতে জোর দেয়া কটাক্ষ ফরাসি অর্থনীতিবিদ

admin
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

ভারতে এনআরসি, সিএএ তোলপাড়। নানা মুনির নানা মত ক্রমাগত চলছে । তারই মধ্যে ফরাসি অর্থনীতিবিদ গাই সোরম্যান ও ছুঁড়ে দিলেন কটাক্ষের তীর। অর্থনীতিবিদ গাই সোরম্যান বলেন, দেশের অর্থনীতি ঝিমোচ্ছে। আর্থিক বৃদ্ধির হার কমেই যাচ্ছে। দেশের অর্থনীতি আবার চাঙ্গা করে তুলতে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। এমন পদক্ষেপ যা কিনা শিল্পদ্যোগীদের উৎসাহ দেবে। কিন্তু তা মাঝপথেই বন্ধ করে দেওয়া হল বলে আক্ষেপ করলেন ফরাসি অর্থনীতিবিদ।

সোরম্যান মনে করেন, দেশীয় কিংবা বিদেশি বিনিয়োগকারীরা এখন ভারতে বিনিয়োগ করতে ভয়ই পাচ্ছেন। অর্থনীতি বিষয়ক বেশ কয়েকটি বই লিখেছেন তিনি। সম্প্রতি তাঁর ‘‌ইকোনমিকস্ দাস নট লাই:‌ অ্যা ডিফেন্স অফ দ্য ফ্রি মার্কেট ইন অ্যা টাইম অফ ক্রাইসিস’‌ সারা ফেলেছে গোটা বিশ্বে।

তিনি জানিয়েছেন, ‘‌যাঁরা ব্যবসা করতে চান, তাঁদের শুরুর দিকে যথেষ্ঠ উৎসাহ দিয়েছে মোদি সরকার। অর্থনীতিতে বেশকিছু সংস্কারও করার চেষ্টা করেছে। কিন্তু সেই সংস্কার প্রকল্প মাঝপথেই বন্ধ হয়ে গেল। মোদি সংকার বেশি জোর দিচ্ছে দেশীয় রাজনীতিতে। নাগরিকত্ব আইন বা হিন্দুত্ব রাজনীতি যাই হোক না কেন, ক্ষতি করছে দেশের অর্থনীতিকে। যা বিশ্ব বাজারে ভারতের নাম খারাপ করছে। এটা এমন একটা সময় যখন গোটা বিশ্বের অর্থনীতিতে মন্দা রয়েছে। এমন সময়ে দেশীয় অর্থনীতিতে বিশেষ জোর না দিলে ভারতের অর্থনীতিতে আরও বড় ক্ষতি হয়ে যাবে।’


এ ক্যটাগরির আরো খবর..