× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

সিএএ নিয়ে এবার মুখ খুললেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার

admin
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

এবার সিএএ নিয়ে মুখ খুললেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। তবে সিএএ বিরোধিতা নয়, সিএএ-র বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে তাকেই কটাক্ষ করলেন অক্ষয়। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গোটা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ পথে নেমেছেন। এই প্রতিবাদে সামিল হয়েছেন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু বলিউডের প্রথম সারির তারকাদের নিস্তব্ধতা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল।

অক্ষয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, আমি হিংসা পছন্দ করি না। ডানদিক হোক বা বাম দিক, হিংসা ছড়াতে না করব। সম্পত্তি নষ্ট করবেন না। যাই করতে চাইছেন ইতিবাচক দৃষ্টিঙ্গিতে করুন। কথা বলুন পরস্পরের সঙ্গে। হিংসা বন্ধ করুন। কিন্তু কারও সম্পত্তি নষ্ট করবেন না। কারও সেটা করা উচিত নয়।

সিএএ-র প্রতিবাদ করায় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপরে মারধর করার অভিযোগ উঠেছিল দিল্লি পুলিশের বিরুদ্ধে। এর পরে দিল্লি পুলিশের বিরুদ্ধে তৈরি একটি ভিডিও লাইক করে ফেলেন অক্ষয় যা নিয়ে অনেক জলঘোলা হয় সোসাল মিডিয়ায়। অভিনেতা অবশ্য পরে টুইট করে জানিয়েছে, তিনি ভুল করে টুইটটি লাইক করেছিলেন।a


এ ক্যটাগরির আরো খবর..