× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের পোশাক ও পিঠা বিতরণ

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরের শিশু সংগঠন অংকুর এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে প্রবীন শিক্ষক ও প্রবীন সংগঠক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো মেহেরপুরে মুখপাত্র শোয়েব রহমান দুরন্ত,সংগঠক ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক রাহিনুজ্জামান পলেন,জাগো মেহেরপুরের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, সুখী ইসলাম,জেলা এনসিটিএফ সভাপতি এস.এম মেহেরাব হোসেন,অংকুরের সভাপতি নাসিম রানা বাঁধন,সাধারণ সম্পাদক জাবির প্রমুখ।এসময় অংকুরের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের বক্তব্য শেষে দ্বিতীয় পর্বে শিশুদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হয় এবং শীতের পিঠা পরিবেশন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..