× Banner
সর্বশেষ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক যশোর সীমান্তে রুপা, মদ ও সিরাপ জব্দ, আটক ৪ গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা – তথ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে – স্থানীয় সরকার মন্ত্রী মানিকগঞ্জের চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কঠোর মনিটরিংয়ের নির্দেশ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ ১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল

মাগুরা পৌরসভা ফটকে তালা- বিক্ষোভ সমাবেশ

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

মাগুরা  প্রতিনিধি: চলতি বছরের বকেয়া ৫ মাস বেতন ভাতার দাবীতে  রবিবার  মাগুরা পৌরসভার সামনে   পৌরসভা কর্মচারী ইউনিয়ন পরিষদ পৌরসভা ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। একই সাথে তারা বিক্ষোভ -সমাবেশ ও কর্মবিরতী পালন করেছে ।

সকাল ১০টায়  মাগুরা পৌরসভার সামনে  কর্মচারী ইউনিয়ন পরিষদের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়ন পরিষদেও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান , যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম , সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান প্রমুখ । সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে বকেয়া ৫ মাস বেতন ভাতা না দিলে অনির্দিষ্টকালের জন্য আমাদের কর্মবিরতি চলবে । তাছাড়া বেতন না পেলে কর্মচারী ইউনিয়ন পরিষদ  মাগুরা পৌরসভা এলাকার  সকল সড়ক বাতি , পরিস্কার পরিছ্ন্ন কার্যক্রম , পানি সরবরাহ  ও স্বাস্থ্য সেবা বন্ধ  করে দেয়া হবে বলে তারা হুমকি দিয়েছে ।

বর্তমান মেয়র ইকবাল আকতার খান কাফুর জানান, আমি দায়িত্ব নেয়ার আগে থেকেই বেতন বকেয়া রয়েছে । পৌরসভার আর্থিক দৈনতা ও অতিরিক্ত জনবলের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে । আমি ৩০ ডিসেম্বর নির্বাচনেও মেয়র প্রার্থী । আমার জয় নিশ্চিত জেনেই একটি মহল ষড়য়ন্ত্র করছে ।


এ ক্যটাগরির আরো খবর..