× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন পালন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

রতি কান্ত রায়,  কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) শামসুল হকের জন্মস্থান কুড়িগ্রাম শহরে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে।
আজ সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন, কুড়িগ্রাম প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা আইনজীবী সমিতি, জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম সরকারি কলেজ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শামসুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে কবির স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
সৈয়দ হকের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। পরবর্তী সময়ে একটি র‍্যালি পিটিআই ইনাস্টটিউটে গিয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। এছাড়া কবির সমাধির পাশে দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।
মেলা উদযাপন কমিটির সদস্য ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অধ্যক্ষ অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন জানান, স্বল্প পরিসরে কবির সমাধিক্ষেত্রে বইমেলার আয়োজন করা হয়েছে। অন্যান্য লেখকের পাশাপাশি সৈয়দ শামসুল হকের বিভিন্ন বই দিয়ে মেলার স্টল সাজানো হয়েছে।
১১৮ বছর বাঁচতে চেয়েছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আশি পেরোনোর আয়োজনে এর কারণ ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন, ‘এখনও অপেক্ষায় কত কবিতা, কত নাটক, কত গল্প! করোটির ভেতরে শব্দের কী অবিরাম গুঞ্জন!’ এমন আকাঙ্ক্ষা থাকলেও চলে যেতে হয়েছে তাকে। তবে তিনি চলে গেলেও ফিরে এসেছে তার জন্মদিন।
সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানাপাড়ায় জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তিনি মারা যান। কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে চিরকালের জন্য শায়িত হন এ কবি।


এ ক্যটাগরির আরো খবর..