× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

পত্নীতলায় নবম জাতীয় মুন্ডা সম্মেলন শুরু

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রনিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুরে শুক্রবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মুন্ডা আদিবাসী ছাত্রছাত্রীদের নিয়ে তিন দিনব্যাপী জাতীয় মুন্ডা সম্মেলন শুরু হয়েছে। সারা দেশের উত্তরাঞ্চলের সব জেলা থেকে ছয় শতাধিক মুন্ডা ছাত্রছাত্রী সম্মেলনে অংশগ্রহন করেন।

তারা তাদের ঐতিহ্য পরস্পরা ধরে রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ।

শুক্রবার বিকাল ৪টায় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলার দায়রা জজ এ.কে.এম শহীদুল ইসলাম, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, লিটন সরকার, জাতীয় আদিবাসী পরিষদের নেতা রবীন্দ্রনাথ সরেন, সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা প্রমূখ। শুক্রবার সম্মেলনের প্রথম দিন মুন্ডা ভাষা, শিক্ষা, নেতৃত্ব ও তৃণমূল সংগঠন, সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা, ভূমি আইন ও আইন সচেতনতা, নির্যাতনমুক্ত পরিবার ও আদিবাসীদের অধিকার নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..