× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হলেন রুবেল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের প্রত্যাশা পত্রিকার সম্পাদক মোঃ ইমতিয়াজ হাসান রুবেল। সোমবার সন্ধ্যা ৭টায় এ ঘোষনা দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ মিজানুর রহমান।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের প্রত্যাশার বার্তা সম্পাদক ও জাগো নিউজের জেলা প্রতিনিধি বি.কে সিকদার সজল, তথ্য-প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে আজকের সারাদেশের স্টাফ রিপোর্টার মুইজ্জুর রহমান রবি এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ফতেহাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ও ফোকাস বাংলার জেলা প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ মিজানুর রহমান জানান, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৬টি পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৯১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। তিনি আরো জানান, ক্রীড়া সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় ওই পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..