× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

ভোট বর্জনের ইচ্ছা নেই বিএনপির

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার : যেকোনো পরিস্থিতিতে ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকারও কথা জানিয়েছেন তিনি খালেদা জিয়া। পৌর নির্বাচনে বিএনপির ভোট বর্জনের কোনো আশঙ্কা নেই জানিয়ে পেশাজীবীদের ভোটের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বিএনপিপন্থি পেশাজীবীদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এ কথা জানান বলে জানা গেছে।

এর আগে রাত পৌনে ১০টায় বৈঠকটি শুরু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত।

বৈঠকে উপস্থিত একাধিক পেশাজীবী নেতা জানান, বিএনপি নেত্রী পৌর নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে মাঠে নামতে পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ জন্য নিজেদের এলাকাগুলোতে প্রার্থীদের পক্ষে প্রচারসহ সার্বিকভাবে কাজ করার কথা বলেছেন। পেশাজীবী নেতারাও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ ছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, পেশাজীবীদের সমস্যাসহ সার্বিক বিষয়ে তাদের মতামত ও অভিযোগ শোনেন খালেদা জিয়া।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক কামরুল আহসান সিদ্দিকী, অধ্যাপক শামসুল আলম, প্রকৌশলী আ ন ম আখতার হোসেন, সাংবাদিকদের মধ্যে সৈয়দ আবদাল আহমেদ, রুহুল আমিন গাজী, কবি আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, ডা. আজিজুল হক, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইনজীবীদের মধ্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার, এম এ করিম,  হাছান আহমেদ, হাসান জাফির তুহিন, শামসুর রহমান শামীম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম, মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বিপ্লব উজজামান, ইউনানি আয়ুর্বেদী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মির্জা লিটন, ফিজিও থেরাপিস্ট অ্যাসোসিয়েশনের কামরুজ্জামান কল্লোল, জিয়াউল হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..