× Banner
সর্বশেষ
অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী ২ আগস্ট জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিচারকরা দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে সবার প্রতি ন্যায় বিচার করুন -শেখ হাসিনা

Biswajit Shil
হালনাগাদ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

বিচারকরা দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে আইন ও ন্যায়বিচারের শাসন নিশ্চিত করতে সহায়তা করবেন। আশা এমনটাই আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শান্তি ও উন্নয়নের জন্য ন্যায়বিচার’ শীর্ষক জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে-২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারাদেশের নিম্ন আদালতের বিচারকরা সম্মেলনে অংশ নেন তিনি।

তিনি বলেন, আমি চাই না যে আমাদের মতো কেউ নিজের স্বজন হারানোর কষ্ট সহ্য করে ন্যায়বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করুক। আমাদের সংবিধান অনুযায়ী সবাই ন্যায়বিচার ও আইনের কাছে সমান আশ্রয় লাভ করুক।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন আইনমন্ত্রী আনিসুল হক। সম্মেলনে আরও বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সরোয়ার এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

উল্লেখ্য, সারা দিনব্যাপী এই সম্মেলনে বিচার সংক্রান্ত কাজ ডিজিটালকরণ, কার্যকর আদালত প্রশাসন পরিচালনাসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

খবর ইউএনবির


এ ক্যটাগরির আরো খবর..