× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পলিকে ১০ হাজার টাকার চেক প্রদান লালমনিরহাট জেলা প্রশাসকের

Biswajit Shil
হালনাগাদ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯

জয় কান্ত রায়: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের কান্তেশ্বরপাড়া গ্রামের দিনমজুর হলধর চন্দ্র রায়ের মেয়ে পলি রানী রায়। ২০১৭ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৫৫ পেয়ে এসএসসি ২০১৯ সালে জিপিএ ৪.৫৮ পেয়ে এইচএসসি পাশ করে পলি। দারিদ্রতার জন্য ভর্তি হতে না পারা পলির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার দায়িত্ব নিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যলায়ে ১০ হাজার টাকার চেকসহ নগদ ৩ হাজার টাকা প্রদান করেন মো. আবু জাফর।
দুই ভাই বোনের মধ্যে পলি বড় । ছোট ভাই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। অর্থের অভাবে পলি ছোটবেলা থেকে মামার বাড়িতে থেকে উপজেলা সদরের আদিতমারী কেবি বালিকা উচ্চ বিদ্যালয়  থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে। থেকে লেখাপড়া চালিয়ে আসছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দিনমজুর বাবার পক্ষের অর্থের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। সারাদিন স্থানীয় একটি কোল্ড স্টোরেজে ট্রাকের মালামাল আনলোড করার কাজ করেন পলির বাবা হলধর রায়। প্রতিদিন ২ থেকে ৩শ’ টাকার আয় দিয়ে চলে তাদের সংসার। জমাজমি বলতে ভিটেমাটি ছাড়া আর কিছু নেই। পলির মা জয়ন্তী রাণীরও অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। মাঝে মাঝে মাঠে শ্রমিকের কাজও করেন।
জানা গেছে, উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় এ ইউনিটে ৫২৭তম স্থান লাভ করেন পলি । এমতাবস্থায় লালমনিরহাট জেলা প্রশাসকের সহায়তায় তার ভর্তির সুযোগ হয়।


এ ক্যটাগরির আরো খবর..