বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর নতুন পাঁচটি সমুদ্রগামী জাহাজসহ ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২৮নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি।
প্রকল্পগুলো হলো- পার্বত্য চট্টগ্রামে ভেটেনারি ও এনিমেল সায়েন্সস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কাপ্তাই লেকে নির্মিত ভ্রাম্যমাণ গবেষণা তরী, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের ডাটা সেন্টার ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ৫টি জাহাজের প্রকল্প।